Monday, January 5, 2015

অষ্টম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। এই উৎসব অনুষ্ঠিত হবে একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, রংপুর ও বরিশাল জেলায়।
এবারের উৎসবে সারাদেশে মোট ১৪টি ভেনুতে ৪৬টি দেশের দুই শতাধিক ছবি প্রদর্শিত হবে।

২৪ জানুয়ারি বিকেল চারটায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী চত্বর ও শওকত ওসমান মিলনায়তনে এবারের উৎসবের উদ্বোধন হবে।

এবারও উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশী শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগটি। এই বিভাগে এবার ৮০টি চলচ্চিত্র জমা পরেছিল, যার মধ্যে নির্বাচিত ৩০টি ছবি প্রদর্শিত হবে। এগুলোর মধ্যে ৫টি ছবি পাবে পুরস্কার।

পুরস্কারের জন্য গঠিত পাঁচ সদস্যের সবাই শিশু-কিশোর। উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি হবে ৩০ জানুয়ারি বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে।


সূত্রঃ প্রথম আলো।

No comments:

Post a Comment