Sunday, November 30, 2014

দিল্লির উৎসবে বাংলাদেশের নয় চলচ্চিত্র

দিল্লির কনাট প্লেসে আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আট দিনের এই উৎসবে দেখানো হবে ৫০টি দেশের ২০০ চলচ্চিত্র। এবার বাংলাদেশের নয়টি ছবি দেখানো হবে, এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য ছবি চারটি- তানভীর মোকাম্মেলের জীবনঢুলী, খালিদ মাহমুদ মিঠুর জোনাকির আলো, মুরাদ পারভেজের ব্রিহন্নলা ও অ্যাডাম দৌলার বৈষম্য।

অন্যগুলো হলো স্বল্পদৈর্ঘ্য ছবি ডেথ অব আ সিনেমা হল, ফোক ফেইথ, জার্নি টু দ্য হার্ট, আওয়ার বোট ইজ আওয়ার অ্যাড্রেসদ্য ফস্টার। প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত হয়েছে বৈষম্য ও জোনাকির আলো।
সূত্রঃ প্রথম আলো।

No comments:

Post a Comment